সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাবেক স্ত্রীর নিশানায় বাদশা, দিলেন ‘প্লেবয়’ তকমা

জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের পর আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী ইশা রিখি। সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস ২০’র ঘরে তার সাম্প্রতিক কিছু মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেরই ধারণা করছেন, ইশা তার প্রাক্তন স্বামীকে ‘প্লে-বয়’ হিসেবে ইঙ্গিত করেছেন।

বিগ বসের মঞ্চে প্রতিযোগী কুশল তনওয়ার গুল্লুকে অনেকে যখন ‘রেড ফ্ল্যাগ’ বলে আখ্যা দেন, তখন তিনি মজা করে প্রশ্ন করেন, ‘এত ভালো রেড ফ্ল্যাগ কি কখনো দেখেছ?’ জবাবে ইশা রিখি তার নিজের অতীতকে ইঙ্গিত করে পাল্টা বলেন, ‘আমি আমার জীবনে এর চেয়েও বড় রেড ফ্ল্যাগ দেখেছি।’

এরপর ইশা অনুষ্ঠানে প্রশ্ন রেখে বলেন, যারা সম্পর্কে প্রতারণা করে ও ‘প্লে-বয়’ স্বভাবের হয়, তারা কি কখনো অপরাধবোধে ভোগে? তাদের অভিধানে কি সত্যিই ‘মুভ অন’ বলে কিছু থাকে?

ভিডিওটির একটি ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই ধরে নেন, ইশা হয়তো বাদশার কথাই বলছেন। একজন মন্তব্য করেন, ‘তিনি কি বাদশাকে প্লে-বয় বলেছেন?’ আরেকজন লেখেন, ‘মনে হচ্ছে, কোনো একদিন তিনি তার ফোনের অপেক্ষায় আছেন।’

ইশা তার বক্তব্যে কোথাও বাদশার নাম উল্লেখ না করায় নেট দুনিয়ায় এসব মন্তব্য এখনো নিছক অনুমান ও ভক্তদের জল্পনার মধ্যেই রয়েছে।

দীর্ঘদিনই গোপন রাখার পর বাদশা ও ইশা রিখির বিয়ের খবর গত মার্চে সামনে আসে। পরে ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে ইশা নিজেই বাদশার সঙ্গে তার বিয়ের কথা নিশ্চিত করেন।

তবে তাদের দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। পরে ২০২৬ সালের ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান তারা।

One thought on “সাবেক স্ত্রীর নিশানায় বাদশা, দিলেন ‘প্লেবয়’ তকমা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক স্ত্রীর নিশানায় বাদশা, দিলেন ‘প্লেবয়’ তকমা

আপডেট টাইম : ০৪:৫৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের পর আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী ইশা রিখি। সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস ২০’র ঘরে তার সাম্প্রতিক কিছু মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেরই ধারণা করছেন, ইশা তার প্রাক্তন স্বামীকে ‘প্লে-বয়’ হিসেবে ইঙ্গিত করেছেন।

বিগ বসের মঞ্চে প্রতিযোগী কুশল তনওয়ার গুল্লুকে অনেকে যখন ‘রেড ফ্ল্যাগ’ বলে আখ্যা দেন, তখন তিনি মজা করে প্রশ্ন করেন, ‘এত ভালো রেড ফ্ল্যাগ কি কখনো দেখেছ?’ জবাবে ইশা রিখি তার নিজের অতীতকে ইঙ্গিত করে পাল্টা বলেন, ‘আমি আমার জীবনে এর চেয়েও বড় রেড ফ্ল্যাগ দেখেছি।’

এরপর ইশা অনুষ্ঠানে প্রশ্ন রেখে বলেন, যারা সম্পর্কে প্রতারণা করে ও ‘প্লে-বয়’ স্বভাবের হয়, তারা কি কখনো অপরাধবোধে ভোগে? তাদের অভিধানে কি সত্যিই ‘মুভ অন’ বলে কিছু থাকে?

আরও পড়ুন: নতুন আয়োজনে পাঁচ শিল্পীর কণ্ঠে ‘মানুষ বড়ই স্বার্থপর’